২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপাড়া খনিতে চুরি: ৩ জনের জিজ্ঞাসাবাদ চলছে

দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শিলা খনির বিষ্ফোরক গুদামে চুরির ঘটনায় আটক উপ-ব্যবস্থাপকসহ (উৎপাদন) তিন জনেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 11:35 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

এছাড়া আটক অপর ছয় জনকে ছেড়ে দেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গত সোমবার খনির বিষ্ফোরক গুদাম থেকে ডেটোনেটর কর্ড (তামার তার) চুরি করে দূর্বৃত্তরা। মঙ্গলবার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

এ ঘটনায় বুধবার খনির উপ-মহাব্যবস্থপক (প্রশাসন) এ এম মোস্তফা ফেরদৌসী বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নয় জনকে আটক করা হয়েছিল।  

পার্বতীপুর থানার ওসি শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার রাতে নিরাপত্তা ইনচার্জ বেলাল হোসেন, আনসার সদস্য জামিল হোসেন ও আনসার আলী এবং খনির কর্মচারী মোহাম্মদ নাসির, বিসমিল্লাহ-হিল কবির ও মোজাফফর হোসেনকে ছেড়ে দেয়া হয়েছে।

জিজ্ঞাসাবাদ করা হচ্ছে খনির উপ-ব্যবস্থাপক (উৎপাদন) মনোয়ার হোসেন, আনসার সদস্য আজাদুল ও কর্মচারী লতিফ সরাফিকে।