২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনিমেষ আইচের ‘হরতাল’

‘হরতাল’ নাটকে সস্ত্রীক অভিনয় করেছেন অনিমেষ আইচ 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 05:10 PM

Updated : 25 Apr 2022, 06:20 PM

প্রথমবারের মতো ‘হরতাল’ নামের একটি নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন নির্মাতা অনিমেষ আইচ ও তাঁর স্ত্রী দীপান্বিতা। অনিমেষ আইচের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আজাদ কালাম। ৫ ফেব্রুয়ারি হরতালের দিন শাহবাগে শুটিং হয়েছে নাটকটির।

পরিচালক আজাদ কালাম গ্লিটজকে বলেন, ‘হরতালে জনগণকে অনেক ধরনের দুর্ভোগ পোহাতে হয়। সেসবের অনেক কিছুই উঠে এসেছে ‘হরতাল’ নাটকে। নাটকে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন অনিমেষ আইচ।’

আজাদ কালাম আরো বলেন, ‘৮ ফেব্রুয়ারি সারাদিন নাটকটির শুটিং হবে আগারগাঁওসহ রাজধানীর বিভিন্ন স্থানে। নাটকে আরো অভিনয় করেছেন মোশাররফ করিম এবং জ্যোাতিকা জ্যোতি।