২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে ‘গ্যাংনাম স্টাইল’

ইউটিউবের সবচেয়ে বেশি দেখা ভিডিওর রেকর্ডধারী ‘গ্যাংনাম স্টাইল’ খ্যাত দক্ষিণ কোরিয়ান র‌্যাপার সাই এবার পারফর্ম করবেন ব্রাজিলের কার্নিভালে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক , বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 01:24 PM

Updated : 25 Apr 2022, 06:20 PM

ব্রাজিলিয়ান শিল্পী ক্লদিয়া লেত্তি জানিয়েছেন বাহিয়ান কার্নিভালে তার সঙ্গে উপস্থাপনা করবেন সাই। তারা ‘ইলেক্ট্রিক ট্রিও’ এর উপরে পারফর্ম করবেন। সুসজ্জিত ট্রিওগুলি কার্নিভালের সময় সালভাদর শহরের প্রতিটি সড়ক ভ্রমণ করবে।

৮ ফেব্রুয়ারি অয়োজিত এ কার্নিভালে বৈদ্যুতিক ওই স্টেজের উপরে তার জনপ্রিয় ‘গ্যাংনাম স্টাইল’ পারফর্ম করবেন সাই। তার সঙ্গে অংশ নেবেন দর্শকরাও।