২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাঞ্জেলিনার বিয়ে মে মাসে

২০১২তে বাগদানের খবর ঘোষণার পর থেকেই হলিউডি জুটি ব্র্যাঞ্জেলিনার বিয়ে কবে হচ্ছে তা নিয়ে আলোচনার শেষ ছিলো না মিডিয়াজুড়ে। বিভিন্ন সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস এবার জানিয়েছে, চলতি বছরের মে মাসে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন এ জুটি।

সেঁজুতি শোণিমা নদী

বিনোদন ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফো রডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 11:12 AM

Updated : 25 Apr 2022, 06:19 PM

অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিট দু’জনেই বেশ কিছুদিন ধরে তাদের পরিচিতজনদের অনুরোধ করছেন মে মাসের শেষ সপ্তাহটি খালি রাখতে। সেখান থেকেই অনেকে অনুমান করছেন ঐ সময়েই গাঁটছড়া বাঁধবেন তারা।

শোবিজস্পাইকে এ ব্যাপারে সূত্র জানিয়েছে, ‘২৬ মে, কান চলচ্চিত্র উৎসবের শেষদিনের পরের সময়টি তাদের জন্য খালি রাখার ব্যাপারে ব্র্যাড তার ঘনিষ্ঠজনদের অনুরোধ করেছেন। এবারের উৎসবে ব্র্যাড, অ্যাঞ্জেলিনা এবং তাদের বাচ্চারা ব্র্যাডের পরবর্তী সিনেমা ‘ওয়ার্ল্ড ওয়ার জি’ এর প্রচারে ব্যস্ত থাকবেন। জুনের প্রথম কয়েক সপ্তাহ ব্র্যাড কোন কাজ হাতে নিচ্ছেন না। এসব থেকে সবাই ধরে নিচ্ছে, ঐ সময়টিতেই গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করছেন তারা।’