২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাগরের ঢেউ’তে হাসান

ব্যান্ডসংগীতশিল্পী হাসান ‘সাগরের ঢেউ’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছেন। নির্মাতা  হিরুর রচনা ও পরিচালনায় সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এর  শুটিং শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 05:37 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

হাসান গ্লিটজকে বলেন, ‘গল্পটা আমার জীবনের কিছু ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে। কাজটি করতে পেরে ভালো লাগছে। দর্শক বিচার করবেন আমি কেমন করেছি।’

হাসান বর্তমানে তার নতুন অ্যালবাম ‘হাসিন আই লাভ ইউ’ এর কাজ নিয়ে ব্যস্ত আছেন। তিনি তার পুত্র হাসিনের নামেই অ্যালবামের নাম রেখেছেন।