২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ‘ইনটাচেবলস’

স্টার সিনেপ্লেক্সে ফ্রান্সের সিজার পুরস্কার জয়ী সিনেমা ‘ইনটাচেবলস’ এর প্রদর্শন শুরু হচ্ছে ২৯ জানুয়ারি থেকে ।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক, বিনোদন ডেস্ক বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 11:40 AM

Updated : 25 Apr 2022, 06:18 PM

এ বিষয়ে স্টার সিনেপ্লেক্স এর মিডিয়া, মার্কেটিং বিভাগের ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ গ্লিটজকে জানিয়েছেন, ‘এ উপলক্ষ্যে প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছে ২৯ জানুয়ারি। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে স্টার সিনেপ্লেক্স ও ফরাসী দূতাবাস।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, ফ্রান্সের মাননীয় রাষ্ট্রদূত মিশেল ট্রিঙ্কুয়ার।’

সিনেমাটির ইংরেজি শিরোনাম ‘আনটাচেবল’। কমেডি ড্রামা ধারার সিনেমাটি নির্মাণ করেন অলিভিয়ার ন্যাকাচ ও এরিক টলেডানো। এর দুই প্রধান চরিত্রে রূপদান করেছেন ফ্রান্সিসকো ক্লজেট ও ওমর সাই।

সিনেমাটি ২০১১ সালের নভেম্বর মাসে মুক্তি পাওয়ার নয় সপ্তাহের মধ্যে ২০০৮ সালের পরে ‘বিগেস্ট বক্স অফিস হিট ইন ফ্রান্স’ এর খ্যাতি অর্জন করেছে। বেশ কয়েকটি পুরস্কারও অর্জন করেছে সিনেমাটি। এর মধ্যে আছে সেরা সিনেমা হিসেবে অষ্টম ‘সিজার অ্যাওয়ার্ড’ মনোনয়ন ও ওমর সাইয়ের ‘সিজার অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর’ জয়।

স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির নিয়মিত প্রদর্শনী শুরু হবে ১ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে।