২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ টার্মিনেটর ৫’এ ফিরছেন শোয়ার্জনেগার

হলিউডি অভিনেতা আরনল্ড শোয়ার্জনেগার ফিরে আসছেন টার্মিনেটর সিরিজের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 09:21 AM

Updated : 13 Oct 2022, 02:47 PM

‘টার্মিনেটর ৫’ সিনেমায়। এ অভিনেতা জানান চলতি বছরের মধ্যে সিনেমাটির চিত্রনাট্যের কাজ শেষ হবে। খবর পিটিআই এর।

সান অনলাইনের বরাতে মাধ্যমটি জানায়, ৬৫ বছর বয়সি ওই অভিনেতা তার আসন্ন সিনেমা ‘দি লাস্ট স্ট্যান্ড’-এর প্রচারণার সময় এ সিরিজের সিনেমায় কাজ করার কথা উল্লেখ করেন। শোয়ার্জনেগার মোশন পিকচারসের কাজের ধরনে সন্তুষ্ট হয়েই এ সিদ্ধান্ত নিয়েছেন। সিনেমাটির এ পর্বের চিত্রনাট্য লেখার জন্য দক্ষ লেখকদের বেছে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শোয়ার্জনেগার এ বিষয়ে বলেন, ‘আমরা তাদের অনেকবার বলেছি তারা ভুল পথে অগ্রসর হচ্ছে। শেষ পর্যন্ত তারা আমাদের কথা বুঝতে পেরেছে এবং স্ক্রিপ্ট লেখার দায়িত্ব দক্ষ মানুষের হাতেই দিয়েছে। আমি মনে করি এ বছরের মাঝেই স্ক্রিপ্টের কাজ শেষ হবে এবং আমরা কাজ শুরু করতে পারব।’ও