২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমা হলে ‘টেলিভিশন’

মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘টেলিভিশন’ ২৫ জানুয়ারি রাজধানীর ৫টি হলসহ সারাদেশের ১৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। রাজধানীর হলগুলোর মধ্যে আছে স্টার সিনেপ্লেক্স, বলাকা সিনেওয়ার্ল্ড, মধুমিতা, সনি এবং সাভারের সেনানিবাস মিলনায়তন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 01:10 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী গ্লিটজকে বলেন, ‘বাংলা সিনেমার দর্শক আগের চেয়ে অনেক বেড়েছে। আমি সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী। আমিসহ সিনেমার অভিনেতা-অভিনেত্রীরা হলে গিয়ে সিনেমাটি দর্শকের সঙ্গে উপভোগ করবো।’

আনিসুল হক এর চিত্রনাট্যে এবং  মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘টেলিভিশন’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তিশা।