২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাওয়ার ভয়েজে ফারুকী ও তিশা

চ্যানেল নাইনের সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েজ ২০১২’র তৃতীয় রাউন্ডের এবারের পর্বে অতিথি বিচারকের আসনে বসেছেন নির্মাতা-অভিনেত্রী দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুশরাত ইমরোজ তিশা।  পর্বটি প্রচারিত হবে শুক্রবার রাতে বিপিএল ২য় আসরের খেলার শেষে।

রাশেদ শাওন

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 09:54 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

ওই পর্বে যথারীতি ‘পাওয়ার ভয়েজ ২০১২’-এ বিচারক হিসেবে উপস্থিত থাকবেন সঙ্গীত শিল্পী রুনা লায়লা,   সুবীর নন্দী, বাপ্পা মজুমদার এবং সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শিল্পী আঁখি আলমগীর। অনুষ্ঠানটি পরিচালনা করছেন তানভীর খান।

 ওই পর্ব বিষয়ে তানভীর খান বলেন, ‘অনুষ্ঠানে ফারুকী-তিশা বিচারকার্য পরিচালনার পাশাপাশি তাদের নতুন সিনেমা টেলিভিশনের প্রচারণা নিয়েও কথা বলবেন।’

উল্লেখ্য সারাদেশ থেকে বাছাইকৃত প্রতিযোগীর মধ্যে ৪৪জনকে নিয়ে শুরু হয়েছে এই রাউন্ড।