২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় ভাওয়াইয়া সন্ধ্যা

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে ২২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ভাওয়াইয়া গানের আয়োজন করা হয়েছে। ‘মোর কালারে’ শিরোনামে একক এই ভাওয়াইয়া সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী সফিউল আলম রাজা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 10:52 AM

Updated : 25 Apr 2022, 06:17 PM

অনুষ্ঠানে শিল্পী হাশেম খান ও লোক সংগীত শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী অতিথি এবং শিশু সাহিত্যিক রফিকুল হক দাদুভাই আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সংগীত ও নৃত্য বিভাগের উপ-পরিচালক আব্দুল কাদের তালুকদার।