২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজকুমার হ্যারিই সেরা!

যুক্তরাষ্ট্রের একটি ম্যাগাজিনের জরিপে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পাত্রের খেতাব জিতেছেন ইংল্যান্ডের ছোট রাজপুত্র হ্যারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 09:26 AM

Updated : 25 Apr 2022, 06:16 PM

জমকালো জীবনধারার জন্য পরিচিত এ রাজপুত্র এবার জয় করেছেন জর্জ ক্লুনি এবং জ্যাক নিকলসনের মতো তারকাদের স্থান। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

টাউন অ্যান্ড কান্ট্রি নামে ওই ম্যাগাজিন সম্প্রতি ২৮ বছর বয়সি হ্যারিকে বিশ্বের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ হিসেবে ঘোষণা করে। ম্যাগাজিনটি জানায়, ‘সকলেই তাকে পছন্দ করে, কারণ সে সত্যি যেমন, নিজেকে সেভাবেই প্রকাশ করে। বাড়িয়ে দেখানোর চেষ্টা করে না। তার জীবনধারায়ও রয়েছে বৈচিত্র্য। সে অ্যাডভেঞ্চার পূর্ণ জীবনযাপন করে। কখনও কখনও যে রাজা না হওয়াও ভালো কিছু বয়ে আনে হ্যারিই তার প্রমাণ।

লাস ভেগাস সফরে হ্যারির বিবসন ছবি প্রকাশ পেলে সম্প্রতি প্রচুর সমালোচনার শিকার হন তিনি। তবে সে রেশ কাটিয়ে এবার জর্জ ক্লুনিসহ আরও ৪০ জন সেলিব্রিটিকে টপকে সেরা ব্যাচলরের স্থানটি দখল করে নিয়েছেন হ্যারি। এ তালিকায় রাজ বংশের দাবিদারদের মধ্যে ছিলেন গ্রিস এবং ডেনমার্কের প্রিন্স ফিলিপস, সুইডেনের প্রিন্স কার্ল ফিলিপ এবং বেলজিয়ামের প্রিন্স আমেডিও।

ওই তালিকায় ছিলেন নিউ ইয়র্কের মেয়র কোরি বুকার এবং অভিনেতা জ্যাক নিকলসন। আরও ছিলেন প্যাট্রিক সোয়ার্জনেগার এবং কনর কেনেডি।

টাইম ম্যাগাজিন জানায়, ‘সমাজের সম্মান জনক স্থানে রয়েছেন এমন ব্যক্তি যেমন, রাজপুত্র, রাজনীতিবিদ এবং কোটিপতিরাই এ তালিকায় স্থান পেয়েছেন।