২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এলটনের দ্বিতীয় সন্তান

সম্প্রতি দ্বিতীয়বারের মতো সন্তান গ্রহণ করেছেন সঙ্গীতশিল্পী এলটন জন এবং ডেভিড ফার্নিশ জুটি। সারোগেট মায়ের গর্ভে শুক্রবার জন্ম নিয়েছে এলাইজা জোসেফ ড্যানিয়েল ফার্নিশ-জন নামে তাদের দ্বিতীয় পুত্র সন্তান। খবর ইয়াহু নিউজ এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জুলফিকার সাব্বির, প্রদায়ক, বিনোদন বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 09:47 AM

Updated : 25 Apr 2022, 06:16 PM

জনের মুখপাত্র ফ্যান কার্টিস খবরটির সত্যতা নিশ্চিত করেছেন তার অফিশিয়াল ওয়েবসাইটে। সেখানে জানানো হয়েছে, দ্বিতীয় সন্তানের আগমনে দারুণ খুশি এই সমকামী দম্পতি।

উল্লেখ্য, এর আগে ২০১০ সালে আরেক সারোগেট মায়ের গর্ভেই জন্ম নেয় ওই দম্পতির প্রথম সন্তান জ্যাচারি জ্যাকসন লেভন ফার্নিশ-জন। ২ বছর বয়সি জ্যাচারিকে যাতে একা একা বেড়ে উঠতে না হয়, সেকারণেই দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করেন ৬৫ বছর বয়সি জন এবং ৫০ বছর বয়সি ডেভিড।