২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইয়ে মা হবেন কেইট

ইংল্যান্ডের রাজপরিবারে চলতি বছরের জুলাই মাসেই আসছে নতুন অতিথি। সম্প্রতি রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আসছে জুলাই-এই ভূমিষ্ঠ হবে রাজবধূ কেইট মিডলটনের প্রথম সন্তান। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিনোদন ডেস্ক বিডিনিউ জটোয়েন্টিফো রডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 12:33 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

ব্রিটেনের রাজপরিবারের পক্ষ থেকে ১৪ জানুয়ারি জানানো হয়েছে, জুলাই-এ সন্তানের মা হতে যাচ্ছেন ডাচেস অফ কেম্ব্রিজ ক্যাথেরিন। এদিকে ‘ডেইলি মেইল’ জানিয়েছে, গর্ভাবস্থার ১৩-১৪ সপ্তাহের মধ্যে এখন অবস্থান করছেন ৩১ বছর বয়সি কেইট।

সম্প্রতি সেইন্ট জেমস প্যালেসের মুখপাত্র একটি বিবরণীতে জানান, ‘রাজপরিবারের রানী, ডিউক এবং ডাচেস অফ কেম্ব্রিজ অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছেন নতুন শিশু ২০১৩ এর জুলাই-এ ভূমিষ্ঠ হবে।’

এছাড়াও জানা গেছে, জমজ সন্তান জন্ম দিতে যাচ্ছেন কেইট- এমন গুজব শোনা গেলেও সম্প্রতি রাজপরিবার থেকে নিশ্চিত করা হয়েছে যে একটি সন্তানই গর্ভে ধারণ করছেন ব্রিটিশ রাজবধূ।

২০১২ সালের ডিসেম্বরে হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে ‘কিং এডওয়ার্ড’ হাসপাতালে ভর্তি হন কেইট। প্রথমে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসকরা জানান গর্ভধারণের কারণেই অসুস্থ হয়েছিলেন তিনি।