২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিহার্সেল করছেন শাহরুখ

বলিউড তারকা শাহরুখ খান ঢাকায় আর্মি স্টেডিয়ামে পৌঁছে তার সঙ্গীদের সঙ্গে রিহার্সেলে অংশ নিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 10:55 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বলিউড তারকা শাহরুখ খান ঢাকায় আর্মি স্টেডিয়ামে পৌঁছে তার সঙ্গীদের সঙ্গে রিহার্সেলে অংশ নিচ্ছেন। বিকাল ৫ টায় 'কিং খান লাইভ ইন ঢাকা' শিরোনামের এই কনসার্ট শুরু হওয়ার কথা। এতে অংশ নিতে বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান শুক্রবার দুপুর আড়াইটার দিকে একটি বিশেষ বিমানে করে দিল্লি থেকে ঢাকায় এসে পৌঁছান। আর্মি স্টেডিয়াম থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক আমিনূর রহমান রাসেল জানান, শাহরুখের অনুষ্ঠান দেখার জন্য স্টেডিয়ামে দর্শণার্থীদের ঢল নেমেছে। মাঠে প্রবেশ করার জন্য স্টেডিয়ামের প্রত্যেকটি গেইটে দর্শনার্থীরা দীর্ঘ লাইনে দাড়িয়ে অপেক্ষা করছেন। আর্মি স্টেডিয়ামের সামনে বিমানবন্দর সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা কর্মীরা হিমসিম খাচ্ছেন। অন্তর শোবিজ আয়োজিত ওই কনসার্ট বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেল সরাসরি স