২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মানিত হলো বিশ্বের সর্বকনিষ্ঠ চলচ্চিত্রকার কিষান

বিশ্বের সর্বকনিষ্ঠ চলচ্চিত্রকার ভারতের কিষাণ পথ শিশুদের নিয়ে তৈরি তার ছবির জন্য সম্মাননা পেল। খবর জিনিউজডটকমের। বিশ্বের সর্বকনিষ্ট চলচ্চিত্রকার হিসেবে ইতোমধ্যেই গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে কিষানের নাম উঠেছে। এবার 'কেয়ার অফ ফুটপাথ' নামে পথশিশুদের নিয়ে নির্মিত ফিচার ফিল্মের জন্য কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনটি পুরস্কার পেলো সে। এর ফলে আন্তর্জাতিকভাবে তার খ্যাতি আরও ছড়িয়ে পরলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 01:59 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

মার্চ ২৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বিশ্বের সর্বকনিষ্ঠ চলচ্চিত্রকার ভারতের কিষাণ পথ শিশুদের নিয়ে তৈরি তার ছবির জন্য সম্মাননা পেল। খবর জিনিউজডটকমের। বিশ্বের সর্বকনিষ্ট চলচ্চিত্রকার হিসেবে ইতোমধ্যেই গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে কিষানের নাম উঠেছে। এবার 'কেয়ার অফ ফুটপাথ' নামে পথশিশুদের নিয়ে নির্মিত ফিচার ফিল্মের জন্য কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনটি পুরস্কার পেলো সে। এর ফলে আন্তর্জাতিকভাবে তার খ্যাতি আরও ছড়িয়ে পরলো। কিষানের ছবিটি চিলড্রেন'স জুরি অ্যাওয়ার্ড, স্পেশাল ইন্টারন্যাশনাল জুরি অ্যাওয়ার্ড ছাড়া আরও একটি পুরস্কার পায় যেটি এর আগে পেয়েছিলেন অমিতাভ বচ্চন। কিষান এ প্রসঙ্গে জানায়, "কায়রোর সাংবাদিকদের একটি গোষ্ঠী এক প্রেক্ষাগৃহে আমার ছবিটি দেখে এবং তারা আমাকে একটি পুরস্কার দেয়। ট্রফি হাতে তুলে দেওয়ার সময় তারা জানায় যে এর আগে অমিতাভ বচ্চনকে তারা এই পুরস্কার দিয়েছিল। এটা শুনে আমার খুবই আনন্দ হয়।" কিষাণ জানায়, একদিন রাস্তায় এক পথ শিশুকে পুরোনো ছেঁড়া কাপড় কুড়াতে দেখে সে। তখনই সে ঠিক করে যে এদের জন্য একটা কিছু করবে। সে ওদের নিয়ে ছবি তৈরির কথা ভাবে। তার পরিবারও এ ব্যাপারে তাকে সমর্থন করে।" 'কেয়ার অফ ফুটপাথ' এক টোকাইয়ের কথা বলা হয়েছে যে স্কুলে না যেয়েই ৯ বছর বয়সে সপ্তম শ্রেণী ও ১০ বছরে দশম শ্রেণী অতিক্রম করে। তার সাফল্য অন্য লক্ষ টোকাইয়ের প্রেরণার উৎস হয়। ১ লাখ ৭০ হাজার ডলারে নির্মিত ১৩৫ মিনিটের ছবিটি প্রযোজনা করেছে কিষাণের মা শৈলজা। শৈলজা নিজে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার কাজ করেন। 'কেয়ার অফ ফুটপাথ' চলচ্চিত্রে কিষাণের প্রথম কাজ নয়। এর আগে সে ২৪টি ছবিতে অভিনয় করেছে। এর মধ্যে আছে হিট ছবি 'যোগী'। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/ ১৯৪৪ ঘ