ঢাকা, ২২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী মেহবুবা মাহবুব চাঁদনীর বাগদান হয়ে গেল শুক্রবার। বাপ্পার বন্ধুরা জানিয়েছেন, শুক্রবার রাতে ধানমন্ডির একটি রেস্টুরেন্টে বাগদানের অনুষ্ঠান হয়।
শুক্রবার রাতে বাপ্পা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ আমাদের বাগদান হয়েছে।"
বাপ্পা ও চাঁদনী ভিন্ন ভিন্ন ধর্মের অনুসারী।
বাপ্পা জানিয়েছেন, তিনি এখনও ধর্মান্তরিত হননি। আপাতত এই বিষয়ে কোন সিদ্ধান্তও নেয়া হয়নি।
ব্যান্ডদল 'দলছুট' এর একজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাগদান অনুষ্ঠানে চাঁদনীর মা-বাবা, ভাই-বোন ও ভগ্নিপতি উপস্থিত ছিলেন। তবে বাগদান অনুষ্ঠানে বাপ্পার ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকলেও তার পরিবারের কেউ উপস্থিত ছিলেন না।"
পারিবারিক সম্মতিতেই এই বাগদান সম্পন্ন হয়েছে বলেন জানান চাঁদনীর ভাবী নৃত্য শিল্পী ফারজানা খান ইলা।
ইলা আরও জানান - এ তারকা জুটির বিয়ের অনুষ্ঠান আগামী জুলাই মাসে আয়োজিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/জেকে/এমএ/ওএস/০২৩৬ ঘ.
bdnews24