২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক সপ্তাহ আগেই মুক্তি পাচ্ছে জেমস বন্ড

নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই মুক্তি পেতে যাচ্ছে জেমস বন্ড সিরিজের পরবর্তী ছবি 'কোয়ান্টাম অফ সলিস'। বুধবার কলাম্বিয়া পিকচার্সের এক মুখপাত্র জানিয়েছেন যে অক্টোবরের ৩১ তারিখে বৃটেনে ছবিটি মুক্তি দেয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 12:39 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

লস এঞ্জেলস, মার্চ ২০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই মুক্তি পেতে যাচ্ছে জেমস বন্ড সিরিজের পরবর্তী ছবি 'কোয়ান্টাম অফ সলিস'। বুধবার কলাম্বিয়া পিকচার্সের এক মুখপাত্র জানিয়েছেন যে অক্টোবরের ৩১ তারিখে বৃটেনে ছবিটি মুক্তি দেয়া হবে। ছবিতে ব্রিটিশ এজেন্ট জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করবেন ডেনিয়েল ক্রেইগ। নভেম্বরের ৭ তারিখে ছবিটি উত্তর আমেরিকা সহ বিশ্বের অন্যান্য দেশে মুক্তি পাবে। 'কোয়ান্টাম অফ সলিস' বন্ড সিরিজের ২২তম চলচ্চিত্র। ২০০৬ সালে বন্ড সিরিজের সর্বশেষ 'ক্যাসিনো রয়্যাল' ছবিতে প্রথম বারের মতো অভিনয় করেন ব্রিটিশ অভিনেতা ডেনিয়েল ক্রেইগ। বিশ্বব্যাপী ছবিটি ৫৯৪ মিলিয়ন ডলার ব্যবসা করেছে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১৮৩৩ ঘ