২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেপরোয়া ধূমপায়ী হ্যারি পটার

মোষের সামনে বীণ বাজানো আর ধূমপায়ীদের সাবধান করা একই কথা। তা নয়ত চোখের সামনে এতো এতো সতর্ক-বাণী দেখেও মতি পাল্টায়নি হ্যারি পটার তারকা ড্যানিয়েল র‌্যাডক্লিফের। দিন দিন ধূমপানের মাত্রা বেড়েই যাচ্ছে। দিন প্রতি কমপক্ষে বিশটি সিগারেট এখন তার না হলেই নয়। শুটিংয়ে পরিচালক "কাট" বলার পর মুহূর্তে তার ঠোঁটে জ্বলে উঠছে সিগারেট। খবর জিনিউজডটকমের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 12:37 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

মার্চ ২০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- মোষের সামনে বীণ বাজানো আর ধূমপায়ীদের সাবধান করা একই কথা। তা নয়ত চোখের সামনে এতো এতো সতর্ক-বাণী দেখেও মতি পাল্টায়নি হ্যারি পটার তারকা ড্যানিয়েল র‌্যাডক্লিফের। দিন দিন ধূমপানের মাত্রা বেড়েই যাচ্ছে। দিন প্রতি কমপক্ষে বিশটি সিগারেট এখন তার না হলেই নয়। শুটিংয়ে পরিচালক "কাট" বলার পর মুহূর্তে তার ঠোঁটে জ্বলে উঠছে সিগারেট। খবর জিনিউজডটকমের। ক্ষুদে তারকার এমন ভয়াবহ আসক্তি নিকটজনদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সহশিল্পী রূপার্ট গ্রিন্টও সংশয় প্রকাশ করেছেন। ধূমপানের কুফল সম্পর্কে তাকে নানা ভাবে বোঝানো হচ্ছে। কে শোনে কার কথা। ড্যানিয়েল সেগুলো পাত্তাই দিচ্ছেন না। তাকে নিয়ে সবচেয়ে উদ্বিগ্ন হ্যারি পটার ইউনিট। কারণ তার সাথে হ্যারি পটারের শেষ ছবির ভবিষ্যৎ জড়িত। প্রযোজক তাই ড্যানিয়েলকে অনুরোধ করেছেন অন্তত ভক্তদের সামনে যেন ধূমপান না করেন। ধূমপায়ী হ্যারি পটারকে তারা মেনে নিতে পারবে না। ড্যানিয়েলের এসব বদভ্যাসের জন্য সঙ্গদোষকে দায়ী েেকরছন তার এক ঘনিষ্ট বন্ধু। সঙ্গ দোষেই রাত জেগে পার্টিতে থাকা এবং ধূমপানের মত বদভ্যাসগুলো তার মধ্যে চলে এসেছে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/১৮৩২ ঘ