মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ২১ মার্চ বিশ্ব কবিতা দিবস উপলক্ষে 'ওয়ার্ল্ড পোয়েট্রি সেন্টার' ওই দিন বিকাল ৪টায় বিশেষ সেমিনারের আয়োজন করেছে।
জাতীয় গ্রন্থাগারের সেমিনার কক্ষে আয়োজিত এই সেমিনারের নাম রাখা হয়েছে 'বাংলা কবিতার ভবিষ্যৎ'। এতে আলোচনা সভার পাশাপাশি কবিরা স্বরচিত কবিতা পাঠ করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন লেখক সৈয়দ শামসুল হক। সভাপতিত্ব করবেন ওয়ার্ল্ড পোয়েট্রি সেন্টারের বাংলাদেশের সভাপতি কবি রফিক আজাদ।
আলোচনায় অংশ নিবেন কবি শিহাব সরকার, কবি ডঃ বিমল গুহ, ডঃ দিলারা হাফিজ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ওএস/২১৪৯ঘ.
bdnews24