২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুজব : পরিবার বড় করার সিদ্ধান্ত নিয়েছেন অভিঅ্যাশ!

সাফল্যের সঙ্গে বিয়ের এক বছর পার করেছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। এবার পরিবার বড় করার ব্যাপারে মনোযোগ দিতে যাচ্ছেন তারা। বলিউডে জোর গুজব, আগামী মার্চের মধ্যে বচ্চন পরিবারের সদস্য সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেবেন এই দম্পতি। খবর জিনিউজডটকমের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 10:53 AM

Updated : 26 Aug 2022, 01:34 PM

মার্চ ১৮ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- সাফল্যের সঙ্গে বিয়ের এক বছর পার করেছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। এবার পরিবার বড় করার ব্যাপারে মনোযোগ দিতে যাচ্ছেন তারা। বলিউডে জোর গুজব, আগামী মার্চের মধ্যে বচ্চন পরিবারের সদস্য সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেবেন এই দম্পতি। খবর জিনিউজডটকমের। জিনিউজডটকম জানায়, ঐশ্বরিয়া ইতোমধ্যে 'রোবট' ছবির প্রযোজক ও পরিচালককে বলেছেন যে ছবির কাজ যেন ২০০৯ সালের মার্চের মধ্যে সম্পন্ন করা হয়। ওই ছবিতে ঐশ্বরিয়ার বিপরীতে অভিনয় করবেন দক্ষিণের বিখ্যাত তারকা রজনীকান্ত। ঐশ্বরিয়া রোবট ছবির প্রযোজককে এমন অনুরোধও করেছেন যে, যদি কোন কারণে ২০০৯ সালের মার্চের মধ্যে ছবির কাজ শেষ করা সম্ভব না হয় তাহলে তার বদলে যেন অন্য কোন নায়িকাকে নেয়া হয়। এসবের প্রেক্ষিতে অভিঅ্যাশের ঘরে নতুন সদস্য আগমনের গুজবটা বেশ দ্রুতই ছড়িয়ে পড়ছে। গুজবের জবাবে বচ্চন পরিবার থেকে এখনো কোন মন্তব্য করা হয়নি। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৬৩৪ ঘ