২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের প্রযোজনা কোম্পানি চালু করলেন নাটালি পোর্টম্যান

বহু দিন ধরে ছবির প্রস্তাব না পেয়ে বিরক্ত নাটালি পোর্টম্যান নিজেই একটা প্রডাকশন কোম্পানি চালু করেছেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার। ইজরায়েলি-আমেরিকান এই অভিনেত্রীর প্রডাকশন কোম্পানির নাম হ্যান্ডসামচার্লি ফিল্মস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 10:48 AM

Updated : 26 Aug 2022, 01:34 PM

মার্চ ১৮ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বহু দিন ধরে ছবির প্রস্তাব না পেয়ে বিরক্ত নাটালি পোর্টম্যান নিজেই একটা প্রডাকশন কোম্পানি চালু করেছেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার। ইজরায়েলি-আমেরিকান এই অভিনেত্রীর প্রডাকশন কোম্পানির নাম হ্যান্ডসামচার্লি ফিল্মস। ২৬ বছর বয়স্কা অভিনেত্রী বলেন, "এটা একটা প্রোঅ্যাকটিভ কাজ হয়েছে। এর ফলে এখন থেকে আমার কাজের উপর আমার নিজের নিয়ন্ত্রণ থাকবে। দীর্ঘ দিন কাজ করার পরও এখন কাজের জন্য অন্যের উপর নির্ভর করে থাকা খুবই বিরক্তিকর।" নাটালি বলেন, "আমি ১৫ বছর ধরে কাজ করছি। এর মধ্যে কোন কোন বছর আমি সব কিছুই পেয়েছি পছন্দমতো, আবার কখনো কখনো কিছুই পাইনি বা অনাকর্ষণীয় রোলে অভিনয়ের প্রস্তাব পেয়েছি।" স্টার ওয়ারস এর এই নায়িকা বলেন, "নিজের কোম্পানি থাকলে আপনি নিজের চিন্তাভাবনাগুলো কাজে লাগাতে পারবেন এবং আপনি যে রকম ছবি তৈরি করতে চান তা করতে পারবেন।" বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৬৩২ ঘ