২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশী গল্প অবলম্বনে স্বাধীনতার নাটক 'মুখোশ'

এবারই প্রথম বিদেশী গল্প অবলম্বনে নির্মিত হল স্বাধীনতা দিবসের নাটক। চিলির খ্যাতিমান লেখক এরিয়েল ডর্ফম্যানের 'ডেথ অ্যান্ড মেডিডেথ' উপন্যাস অবলম্বনে তৈরি 'মুখোশ' নাটকটি পরিচালনা করছেন গিয়াস উদ্দিন সেলিম। নাটকের চিত্রনাট্যও লিখেছেন এই পরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 03:01 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- এবারই প্রথম বিদেশী গল্প অবলম্বনে নির্মিত হল স্বাধীনতা দিবসের নাটক। চিলির খ্যাতিমান লেখক এরিয়েল ডর্ফম্যানের 'ডেথ অ্যান্ড মেডিডেথ' উপন্যাস অবলম্বনে তৈরি 'মুখোশ' নাটকটি পরিচালনা করছেন গিয়াস উদ্দিন সেলিম। নাটকের চিত্রনাট্যও লিখেছেন এই পরিচালক। নাটকটিতে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধ অপরাধীদের অপরাধ চিত্র তুলে ধরে তাদের বিচারের আহবান জানানো হয়েছে এই নাটকটির মাধ্যমে। এই প্রসঙ্গে নাটকটি নির্মাতা গিয়াস উ্িদ্দন সেলিম বলেন, "ইতিপূর্বে আমি বেশ কিছু স্বাধীনতা যুদ্ধ নির্ভর নাটক তৈরি করেছি। এবার ভিন্ন আঙ্গিকে স্বাধীনতার দিবসের নাটক নির্মাণ করতে গিয়ে বেছে নিয়েছি এরিয়েল ডর্ফম্যানের 'ডেথ অ্যান্ড মেডিডেথ' গল্পটি। চিলির বিপ্লবের উপর লেখা এই গল্পের সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ অপরাধীদের কর্মকান্ডের অনেক মিল রয়েছে। একজন দেশ প্রেমিক হিসেবে আমি চাই যুদ্ধাপরাধীদের বিচার হোক। নাটটির মাধ্যমে সেটাই প্রকাশ করার চেষ্টা করেছি।" ২৬ মার্চ রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হতে যাওয়া 'মুখোশ' নাটকটিতে অভিনয় করেছেন - ফজলুর রহমান বাবু, সাবেরী আলম, চ্যালেঞ্জার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ওএস/এমআইআর/২০৫২ঘ.