১৭ মার্চ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- লিওনার্দো ডি ক্যাপ্রিও ও কেট উইন্সলেট অভিনীত অস্কার বিজয়ী 'টাইটানিক' ছবিটি এখনো সেরা ব্লকবাস্টার চলচ্চিত্র। লন্ডনে ৬ হাজার চলচ্চিত্রমোদীর মধ্যে এক জরিপ চালিয়ে এ ফল পাওয়া গেছে। খবর জিনিউজডটকমের।
লন্ডনের একটি সাময়ীকি জানায়, ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত এ রোমান্টিক ছবিটি ৫০০ মিলিয়ন পাউন্ড আয় করে যা একটি বিশ্বরেকর্ড। জরিপে এর পরের অবস্থানে আছে 'কিং কং'।
জরিপে তৃতীয় অবস্থান লাভ করে 'লর্ড অফ দি রিংস : ফেলোশিপ অফ দি রিং' এবং চতুর্থ অবস্থানে রয়েছে 'স্টার ওয়ারস : রিটার্ন অফ জেডাই'। পঞ্চম আসন দখল করে স্পিলবার্গের 'জুরাসিক পার্ক'।
জরিপে সেরা দশ চলচ্চিত্রের নাম নিচে দেওয়া হলো :
১.টাইটানিক
২.কিং কং
৩.লর্ড অফ দি রিংস : ফেলোশিপ অফ দি রিং
৪.স্টার ওয়ারস : রিটার্ন অফ জেডাই
৫.জুরাসিক পার্ক
৬.ইন্ডিপেন্ডেন্স ডে
৭.ট্রান্সফর্মারস
৮.দি টার্মিনেটর
৯.গ্লাডিয়েটর
১০.ইন্ডিানা জোন্স অ্যান্ড দি রেইডার্স অফ দি লস্ট আর্ক
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/২০৪৫ঘ.
bdnews24