২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কন্যা সন্তানের মা হলেন হ্যালি বেরি

অস্কার বিজয়ী অভিনেত্রী হ্যালি বেরি প্রথম সন্তানের মা হলেন। তার প্রথম সন্তানটি কন্যা শিশু। পিপল সাময়ীকি রোববার জানিয়েছে এ খবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 06:42 AM

Updated : 26 Aug 2022, 01:34 PM

লস এঞ্জেলস, মার্চ ১৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- অস্কার বিজয়ী অভিনেত্রী হ্যালি বেরি প্রথম সন্তানের মা হলেন। তার প্রথম সন্তানটি কন্যা শিশু। পিপল সাময়ীকি রোববার জানিয়েছে এ খবর। কোথায় বাচ্চা জন্মগ্রহণ করেছে বা শিশুটির নাম কী রাখা হয়েছে সে ব্যাপারে কিছুই জানানো হয়নি। তবে পিপল এর প্রতিবেদনে বেরির এক মুখপাত্র মেরেডিথ ও সুলিভানের বক্তব্য উদ্ধৃত করে জানানো হয়, ৪১ বছর বয়স্ক অভিনেত্রী এখন চমৎকার আছেন। শিশুটির বাবা ৩২ বছর বয়স্ক মডেল গেব্রিয়েল অব্রি। ২ বছর আগে লস এঞ্জেলসে ভারসচ্চির একটি বিজ্ঞাপনে অংশ নেয়ার সময় বেরি ও গেব্রিয়েলের পরিচয় হয়। গত বছর অপরাহ উইনফ্রে শোতে তার ছবি 'থিংস উই লস্ট ইন দি ফায়ার' প্রসঙ্গে আলাপ সূত্রে বেরি বলেন যে, এই ছবিতে অভিনয় করতে দিয়ে মা হওয়ার ব্যাপারে তিনি প্রত্যয়ী হন। তিনি বলেন, "এই ছবিতে প্রতিদিন মায়ের ভূমিকায় অভিনয় করতে গিয়ে আমি উপলদ্ধি করতে পেরেছি যে আমার অবশ্যই মা হওয়া উচিত।" 'মনস্টার বল' ছবিতে এক শ্বেতকায় কারা প্রহরীর প্রেমিকার ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য ২০০২ সালে অস্কার লাভ করেন বেরি। 'ইনট্রোডিউসিং ডরোথি ডেনড্রিজ' ছবিতে অভিনয়ের জন্য এমি ও গোল্ডেন গ্লোব পুরস্কারও পান তিনি। তিন বছর সংসার করার পর ২০০৩ সালে দ্বিতীয় স্বামী গায়ক এরিক বেনেটের সঙ্গে বিচ্ছেদ হয় বেরির। সন্তান নিলেও অব্রির সঙ্গে বিয়ের কোন পরিকল্পনা নেই বেরির। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১২৩৭ ঘ