২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো কমল হাসান

কমল হাসান মানেই ভারতীয় চলচ্চিত্রের নতুন কোন চমক। তার মত বহুমাত্রিক শিল্পী খুব কমই আছেন। যখনই নতুন কোন কাজে হাত দিয়েছেন তখনই তৈরি হয়েছে নতুন নতুন খবর। এ বছর কমল হাসান অভিনয় করলেন বড় বাজেটের তামিল ছবি দেশাভাতারাম এ। এতে খরচ হয়েছে প্রায় ১২০কোটি রুপি। প্রযোজক ভেনু অস্কার রবিচন্দ্রন। আর পরিচালনা করেছেন কে এস রবি কুমার। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 04:00 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- কমল হাসান মানেই ভারতীয় চলচ্চিত্রের নতুন কোন চমক। তার মত বহুমাত্রিক শিল্পী খুব কমই আছেন। যখনই নতুন কোন কাজে হাত দিয়েছেন তখনই তৈরি হয়েছে নতুন নতুন খবর। এ বছর কমল হাসান অভিনয় করলেন বড় বাজেটের তামিল ছবি দেশাভাতারাম এ। এতে খরচ হয়েছে প্রায় ১২০কোটি রুপি। প্রযোজক ভেনু অস্কার রবিচন্দ্রন। আর পরিচালনা করেছেন কে এস রবি কুমার। খবর টাইমস অফ ইন্ডিয়ার। কাহিনী লিখেছেন কমল হাসান নিজে। ছবিতে তিনি দশটি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে একবার তাকে দেখা যাবে জর্জ বুশ রূপে তো আরেকবার কুস্তিগীরের বেশে। এভাবে ক্ষণে ক্ষণে চরিত্র বদলে যাবে তার। সহশিল্পীদের মধ্যে আছেন মল্লিকা শেরাওয়াত, অসিন, জয়া প্রদা, বাসু। ভারতের চেন্নাই, মালয়েশিয়ার কুয়ালালামপুর, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি সি, অরল্যান্ডো ও টোকিওর মত বড় বড় পাঁচটি শহরে ছবির দৃশ্য ধারণ করা হয়েছে। অস্কার ফিল্মস প্রযোজিত দেশাভাতারাম এর সঙ্গীত পরিচালক হিমেশ রেশামিয়া। তার চেয়ে বড় কথা হল ২ এপ্রিল 'সনি' থেকে প্রকাশিত অ্যালবামের মোড়ক উন্মোচন করতে হলিউড থেকে উড়ে আসবেন জ্যাকি চ্যান। ওই মোড়ক উন্মোচনঅনুষ্ঠানের অতিথি তালিকায় আছে বিগ বি অমিতাভ বচ্চন, রজনীকান্ত, চিরঞ্জীব থেকে শুরু করে পর্দা কাঁপানো সব রথী মহারথীদের নাম। তামিল, হিন্দি আর তেলুগু ভাষায় অ্যালবামটি মুক্তি পাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএস/ওএস/এমআইআর/২১৫৭ঘ.