মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- শ্র"তি হাসানকে অনেকেই হয়ত চিনবে না। তিনি একাধারে অভিনেত্রি, লেখক, গায়িকা। বহুমাত্রিক গুণ নিয়ে তিনি জন্মেছেন। বলা যায় এগুলো তার উত্তরাধিকার সূত্রে পাওয়া।
শ্র"তি হচ্ছেন কমল হাসান আর সারিকার সন্তান। একদিকে মায়ের ছবি নির্বাচন নিয়ে তিনি প্রশংসায় পঞ্চমুখ অন্যদিকে বাবার সবচেয়ে বড় ভক্ত। বাবাকে নিয়ে গল্প করা তার অন্যতম প্রিয় বিষয়।
এমন প্রতিভাবানের সন্তান হয়েও তিনি চলচিত্রে অভিনয় শুরু করেননি।
চলচিত্রে আসবেন কিনা এ ব্যাপারে জানতে চাওয়া হলে তার উত্তর ছিল, "না"। তিনি বলেন,"আমি এখনো শিখছি। এ ক্ষেত্রে বাবা আমার সবচেয়ে বড় আদর্শ। আমার উপরে কখনোই কোন কিছু চাপান না। যে কোন ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়ে রেখেছেন। কোন এক সময় হয়ত চলচিত্রে অভিনয় করব। সেটা যদি হয় বাবার সঙ্গে তবে তো কথাই নেই।"
বাবার যোগ্য সন্তান শ্র"তি। ঘুরিয়ে পেঁচিয়ে হলেও চলচিত্রের ব্যাপারে তার মন্তব্যকে ইতিবাচকই ধরা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএস/ওএস/এমআইআর/১৯৫০ঘ.
bdnews24