মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- একুশে টেলিভিশনে শুরু হওয়া ধারাবাহিক নাটক আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০ এর নিয়মিত প্রদর্শনী হবে শাহবাগের আজিজ মার্কেটে। ১৪ মার্চ থেকে এই প্রদর্শনী শুরু হয়েছে। প্রথম দিনের প্রদর্শনীতে একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ লেখক শিল্পী সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।
আব্দুস সালামের মূল পরিকল্পনায় নাটকটি রচনা ও পরিচালনা করছেন শাখাওয়াত আল মামুন।
আজিজ মার্কেটে নাটকটির নিয়মিত প্রদর্শনী প্রসংগে আব্দুস সালাম বলেন, "একুশে সব সময়েই মানুষের কাছে থাকতে চায়, আজিেেজর এই প্রদর্শনীও তারই অংশ।"
বিনোদন জগতের বিভিন্ন অঙ্গনের বিচিত্র মানুষের আজিজ মার্কেটে যান। তাদের যাতায়াত ও বিভিন্ন সময়ের বাস্তব স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে নাটকটি। বিভিন্ন সময়ের কবি থেকে অভিনেতা, গায়ক সহ সব শ্রেনীর মানুষের কাহিনী উঠে এসেছে নাটকটিতে।
নাটকটির বিভিন্ন দৃশ্যে অভিনয় করছেন কবি আসাদ চৌধুরী, কবি আসলাম সানী, পথিক নবী, ভাস্কর রাসা, হাসান মাসুদ, সোহেল খান, মোশাররফ করিম, আজাদ আবুল কালাম, দিতি, তিন্নি, প্রাণ রায়, আনজীর লিটন, বাপ্পী আশরাফ, অরূপ রাহী, বাহার রহমান, ফারাহ রুমা, লাক্স তারকা নাফিজা, পরিচালক মান্নান হীরা, রিফাত চৌধুরী, কচি খন্দকার, রিফাত চৌধুরী, কাফী বীর, ওবায়দুল গনি চন্দন, শামস সুমন, কবি সমুদ্র গুপ্ত, রওশন ঝুনু, সমু চৌধুরী, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, দিলদার হোসেন, শাহাদত পারভেজ, রতন মাহমুদ প্রমুখ। এই নাটকে ক্যামেরায় রয়েছেন আজিমুল হক আরজু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ওএস/এমআইআর/২২৩৪ ঘ.
bdnews24