২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'যোধা আকবর' এর উপর নিষেধাজ্ঞা বাতিল করেছে সুপ্রিম কোর্ট

ঐতিহাসিক ছবি যোধা-আকবর নিয়ে যে হাঙ্গামা হল তা অভূতপূর্ব। কাহিনীর যথার্থতা নিয়ে তর্ক-বিতর্ক-শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়িয়েছে। সমাধান হিসেবে ভারতের আদালত উত্তর প্রদেশ, হরিয়ানা আর উত্তরখন্ডের কয়েকটি শহরে ছবির প্রদর্শনী সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল। তবে শুক্রবার সুপ্রিম কোর্ট ওই নিষেধাজ্ঞা বাতিল ঘোষণা করেছে। খবর ভারতের একাধিক সংবাদ মাধ্যমের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2008, 04:53 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঐতিহাসিক ছবি যোধা-আকবর নিয়ে যে হাঙ্গামা হল তা অভূতপূর্ব। কাহিনীর যথার্থতা নিয়ে তর্ক-বিতর্ক-শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়িয়েছে। সমাধান হিসেবে ভারতের আদালত উত্তর প্রদেশ, হরিয়ানা আর উত্তরখন্ডের কয়েকটি শহরে ছবির প্রদর্শনী সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল। তবে শুক্রবার সুপ্রিম কোর্ট ওই নিষেধাজ্ঞা বাতিল ঘোষণা করেছে। খবর ভারতের একাধিক সংবাদ মাধ্যমের। জয়পুর বিখ্যাত রাজপুত বংশের এলাকা। সেখানকার রাজপুত সভার একাংশ দাবী করেন পরিচালক আশুতোষ গোয়ারিকার যোধা-আকবরকে যাচ্ছেতাইভাবে উপস্থাপন করেছেন ছবিতে। রাজপুত বলে কথা। রাজকুমারী যোধাবাঈয়ের উত্তরসূরী হিসেবে চরিত্র ও কাহিনী বিকৃতির অভিযোগ এনে তারা মামলা ঠুকে দিয়েছিলেন। রাজপুত সভার সভাপতি নরেন্দ্র সিং রাজাওয়াত তার অভিযোগপত্রে লিখেছেন, যোধাবাঈ ওরফে মনমতি ছিলেন যোধপুরের রাজা উদয় সিং ওরফে মোটা রাজার মেয়ে। তিনি সম্রাট আকবরের ছেলে জাহাঙ্গীরের (যিনি শাহজাদা সেলিম নামে বেশি পরিচিত) সাথে ১৫৮৬ সালের ২৭ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন। ভারতবিখ্যাত কয়েকজন ইতিহাসবিদের বরাত দিয়ে নরেন্দ্র সিং উল্লে