মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বলিউডে চলছে ফিরে আসার মৌসুম। মাধুরি, জিনাত আমান, গোবিন্দর পর এবার ফিরছেন রিমা সেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
রিমা সেনকে - রিয়া, রাইমা কিংবা অন্য কোন সেনের সঙ্গে গুলিয়ে ফেলবেন না যেন। তাকে চিনতে হলে দুবছর পিছনে যেতে হবে।
মিষ্টি চেহারার রিমা ফারদিনের সঙ্গে হাম হো গ্যায়ে আপকে ছবিতে অভিনয় করে রাতারাতি জিনপ্রিয়তা অর্জন করেছিলেন। পরপর মুক্ত পেয়েছিল জাল (সানি দেওল), জোড়ি কিয়া বানায়ি বাহ বাহ রামজি (অমর উপাধ্যায়) আর মালামাল উইকলি (রিতেশ দেশমুখ)। একাধিক ছবি হিট হবার পরেও তিনি দু বছর চলচ্চিত্র থেকে আড়ালেই ছিলেন।
রাজিব কুমারের চল চলা চল দিয়ে তিনি ফিরে আসছেন। তার বিপরীতে আছেন গোবিন্দ। এপ্রিলে মুক্তি পেতে যাচ্ছে নতুন কমেডি এই ছবিটি। ওম পুরি, রাজপাল যাদব,অসরনি, মনোজ জোশিসহ আরো অনেকে অভিনয় কওেছেন।
চল চলা চল ছাড়াও রিমা সেন বিটস অ্যান্ড পিসেস নামে মনমোহন মহাপাত্রের ভিন্নধর্মী ছবিতে অভিনয়ের জন্য চুক্তি বদ্ধ হয়েছেন। রিমা ছাড়াও এতে আছেন রাহুল বোস, নন্দিতা দাস আর দিয়া মির্জা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএস/ওএস/এমআইআর/২২২৭ঘ.
bdnews24