মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সঞ্জয় দত্ত বিদেশে যাবার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন পাঠিয়েছেন। তার উকিল সঞ্জয়ের বাজেয়াপ্ত পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য আদালতে অনুরোধ জানান। পাসপোর্ট এর বদলে জামিন নিয়ে সঞ্জয় দত্ত এখন কারাগারের বাইরে অবস্থান করছেন। খবর এনডিটিভির।
এদিকে আদালত চলচ্চিত্র পরিচালক সমীর হিঙ্গোরার একই আবেদন নাকচ করে দিয়েছেন। পুরো নয় বছর সাজা ভোগ করে তবেই তিনি বিদেশে যেতে পারবেন। সমীর ১৯৯৩ সালে বোমা হামলায় জড়িত থাকার দায়ে সঞ্জয়ের মত অপরাধী সাব্যস্ত হয়েছেন। ফলে পাঁচ বছর ধরে তিনি আছেন মুম্বাই কারাগারে।
এদিকে মধ্যে মধ্যে আদালতের বিশেষ বিবেচনায় সঞ্জয় বিভিন্ন ছবির শুটিং করছিলেন। এখন আরেক সমস্যা দাড়িয়ে গেছে। এবারকার লোকেশন নির্ধারিত হয়েছে বিদেশে। এখন যদি সঞ্জয় সেখানে যেতে না পারেন তবে ছবিগুলোর ভবিষ্যত বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে।
সমীর হিঙ্গোরার ব্যাপারে আদালতের রায় শোনানো হয়ে গেছে। এখন পথ চেয়ে আছেন সঞ্জয় দত্ত। সালমান খানকে যেহেতু স
bdnews24