মার্চ ১৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বলিউডের এখন অন্যতম আলোচিত অভিনেত্রী কে? উত্তর হতে পারের কারিনা। আলোচনা সমালোচনা সবকিছুর কেন্দ্রবিন্দু কারিনা। শাহিদের সাথে সম্পর্কচ্ছেদ, সাইফের সাথে নবপ্রণয়, বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ সবকিছু নিয়ে কারিনার বৃহস্পতি এখন তুঙ্গে। জাব উই মেটের অভাবনীয় সাফল্যেও পর থেকে তিনি বলিউডের অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
অহংকারী, হিংসুটে বলে কারিনার যে বদনাম ছিল তাও বোধ হয় ঘুচতে চলেছে। কারণ নির্মাতাদের জানিয়েছেন শাহিদের সাথে অভিনয় করতে তার কোন আপত্তি নেই। তার এমন পরিণত সিদ্ধান্তে হাঁফ ছেড়ে বাঁচলেন মিলেঙ্গে মিলেঙ্গের প্রযোজক। কিছুদিন আগেও যেসব অনুষ্ঠানে শাহিদ যেতেন সেগুলোর পথ ভুলেও মারাতেন না কারিনা। তাদের ব্যক্তিগত দ্বন্ধের জের ধরে খোদ মিলেঙ্গে মিলেঙ্গে টিমকে দু বছর ধরে ডেট পিছাতে হয়েছে। আশা ছেড়ে দেবার মুহূর্তে এমন সুখবর শুনলে কার না ভাল লাগে? আগামী বছর ফেব্রুয়ারিতে মিলেঙ্গে মিলেঙ্গে মুক্তি পাবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/২০০৫ ঘ.
bdnews24