২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক যুগ পর বদরুদ্দোজা চৌধুরী

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান ডাক্তার একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে প্রায় এক যুগ পর আবারও দেখা যাবে টিভি উপস্থাপনায়। স্যাটেলাইট চ্যানেল বাংলা ভিশনে প্রচারিত হতে যাওয়া 'হোম কেয়ার আপনার ডাক্তার' নামে চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানটি তিনি নিয়মিত উপস্থাপনা করবেন। পাশাপাশি বিভিন্ন রোগের প্রতিকার নিয়ে পরামর্শও দিবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 03:01 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান ডাক্তার একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে প্রায় এক যুগ পর আবারও দেখা যাবে টিভি উপস্থাপনায়। স্যাটেলাইট চ্যানেল বাংলা ভিশনে প্রচারিত হতে যাওয়া 'হোম কেয়ার আপনার ডাক্তার' নামে চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানটি তিনি নিয়মিত উপস্থাপনা করবেন। পাশাপাশি বিভিন্ন রোগের প্রতিকার নিয়ে পরামর্শও দিবেন। এপ্রিল মাস থেকে শুরু হবে অনুষ্ঠানটি। পরিচালনা ও প্রযোজনা করছেন রহমান পলাশ। অনুষ্ঠানটি সম্পর্কে তিনি বলেন, "শত ব্যস্ততার মাঝেও ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী শুধুমাত্র সাধারণ মানুষের কথা চিন্তা করেই অনুষ্ঠানটি উপস্থাপনা করতে সম্মত হয়েছেন। আশা করছি প্রচার শুরু হলে দর্শকরা অনুষ্ঠানটি পছন্দ করবেন।" নব্বই দশকের শুরুর দিকে বাংলাদেশ টেলিভিশনে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান 'আপনার ডাক্তার' দিয়ে ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী টেলিভিশন উপস্থাপনায় আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএ/ওএস/এমআইআর/২০৪৭ঘ.