২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপস্থাপনায় গায়ক তাহসান

গান দিয়ে শুরু। এরপর নাটকে অভিনয় এবং মডেলিং। এবার তাহসান দর্শকদের সামনে হাজির হবেন উপস্থাপক হিসেবে। স্যাটেলাইট চ্যানেল বাংলা ভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিতব্য কুইজ বিষয়ক অনুষ্ঠান 'কুইজ টাইম' এ উপস্থাপনা করছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 03:00 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- গান দিয়ে শুরু। এরপর নাটকে অভিনয় এবং মডেলিং। এবার তাহসান দর্শকদের সামনে হাজির হবেন উপস্থাপক হিসেবে। স্যাটেলাইট চ্যানেল বাংলা ভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিতব্য কুইজ বিষয়ক অনুষ্ঠান 'কুইজ টাইম' এ উপস্থাপনা করছেন তিনি। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে অনুষ্ঠানটি প্রচারিত হবে বলে চ্যানেল সূত্রে জানা যায়। একাদশ ও দ্বাদশ শ্রেনীর ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে তৈরি হতে যাওয়া এই কুইজ অনুষ্ঠান সম্পর্কে তাহসান বলেন, "কুইজ ভিত্তিক অনুষ্ঠানের প্রতি আমার আগে থেকেই দুর্বলতা আছে। সে কারণেই এই অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্ব নিয়েছি। অনুষ্ঠানটি অনেক দিন চালিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে।" তাহসান এর আগে বিভিন্ন মঞ্চ নির্ভর অনুষ্ঠান উপস্থাপনা করলেও টিভি অনুষ্ঠানে এই প্রথম উপস্থাপনা করতে যাচ্ছেন। ব্ল্যাক ব্যান্ডের সাবেক এই সদস্য গান, অভিনয়, মডিলং এর পাশাপাশি ইস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএ/ওএস/এমআইআর/২০৪৬ঘ.