মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- চলচ্চিত্র জগতে শিডিউল বা ডেট এক মহার্ঘ বিষয়। কোন কারণে তারকা শিডিউল ফেল করলে মাথায় আকাশ ভেঙে পড়ে পরিচালক প্রযোজক পরিচালকদের। অথচ হাসতে হাসতে নিজের ছবির জন্য আদিত্য চোপড়াকে শাহরুখের ডেটটা ছেড়ে দিলেন করণ জোহর স্রেফ বন্ধুত্বের খাতিরে। টাইমস অফ ইন্ডিয়ার।
আট বছর আগের মোহাব্বাতে ছিল আদিত্য চোপড়ার পরিচালনায় তৈরি শেষ ছবি। লম্বা বিরতির পরে সেই আদিত্য আবারো পরিচালনায় এসেছেন। ছবির নাম রাব নে বানা দি জোড়ি । নায়ক-নায়িকা যথারীতি শাহরুখ-কাজল। সবই ঠিক ছিল, সমস্যা হচ্ছিল ডেট নিয়ে। কারণ শাহরুখ তার পুরনো বন্ধু করন জোহরকে আগেই ডেট দিয়ে ফেলেছেন তার একটি ছবির জন্য। তবে করণের মত বন্ধু থাকতে এটা কোন সমস্যাই না। আদিত্য আর শাহরুখের জন্য তিনি হাসতে হাসতে শিডিউল পিছিয়ে দিয়েছেন।
উল্লেখ্য শাহরুখ খান, আদিত্য চোপড়া আর করন জোহরর দীর্ঘ দিনের বন্ধু। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবিতে আদিত্যর সহকারি হিসেবে পরিচালনায় নামেন করণ জোহর। শাহরুখের সাথে কয়েকটি দৃশ্যে তিনি অভিনয়ও করেছেন ওই ছবিতে। অতীত ভোলেননি বলেই বন্ধুত্বকে পেশার উর্দ্ধে রাখলেন করন।
এ নিয়ে করণের বক্তব্য, "আমরা তিনজনই খুব ভাল বন্ধু। ওদের জন্য শিডিউল পেছানো আর এমন কী। বরং ওদের জন্য কিছু একটা করতে পেরে ভাল লাগছে। এতদিন পর আদিত্য পরিচালনা করছে। আমারটার চেয়েও ওর তার নতুন ছবি নিয়ে আমি অনেক বেশি আগ্রহ ও রোমাঞ্চ বোধ করছি।"
আগামী মে মাস থেকে করন জোহরের ছবির কাজ শুরু করার কথা।
নতুন ছবিতে শাহরুখ-কাজল ছাড়াও এক ষোড়শী নবাগতাকে আদিত্য চোপড়া উপস্থিত করতে যাচ্ছেন বলে জানা গেছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/২০৩৭ঘ.
bdnews24