২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্জয়-মান্যতার বিয়ের বৈধতার প্রমাণ দিতে হবে কোর্টকে

১ এপ্রিলের মধ্যে বলিউড তারকা সঞ্জয় দত্ত এবং মান্যতার বিয়ের বৈধতা প্রমাণের আদেশ দিয়েছে মুম্বাই আদালত। মান্যতার সাবেক স্বামী মেরাজ উর রহমানের করা মামলার শুনানির পর মঙ্গলবার এই আদেশ দেন বান্দ্রার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। খবর জিনিউজডটকমের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 02:54 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ১ এপ্রিলের মধ্যে বলিউড তারকা সঞ্জয় দত্ত এবং মান্যতার বিয়ের বৈধতা প্রমাণের আদেশ দিয়েছে মুম্বাই আদালত। মান্যতার সাবেক স্বামী মেরাজ উর রহমানের করা মামলার শুনানির পর মঙ্গলবার এই আদেশ দেন বান্দ্রার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। খবর জিনিউজডটকমের। বাদীর অভিযোগ মান্যতার সঙ্গে তার এখনও ডিভোর্স হয়নি। কাজেই সঞ্জয়ের সঙ্গে মান্যতার বিয়েটাও মিথ্যা বলে দাবি তার। অবশ্য মান্যতার সাবেক স্বামী মডেল এবং অভিনেত্রীদের অশোভন মেসেজ পাঠানোর অভিযোগে বর্তমানে আর্থার রোড জেলে অবস্থান করছেন। উল্লেখ্য কিছুদিন আগে গোয়ায় সঞ্জয়-মান্যতা প্রথমে রেজিষ্ট্রি করে এবং এরপর মুম্বাইয়ে তারা হিন্দুমতে বিয়ে করেন। ফেব্র"য়ারিতে গোয়ায় রেজিস্ট্রি করে যে বিয়ে করেন সেখানে মান্যতার কাগজপত্র ভুয়া প্রমাণ হওয়ার পর সে বিয়ে তারা নিজেরাই বাতিল ঘোষণা করেন। পরে মুম্বাইয়ে হিন্দু রীতি অনুযায়ী বিয়ে করলে বিতর্ক আরও জোরদার হয়, মুসলমান মান্যতা হিন্দু না হয়ে কীভাবে হিন্দু আচার অনুযায়ী বিয়ে করে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএন/এমআইআর/২০৩৬ঘ.