২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেরণা এখন রাণী সুরমায়া

ভারতের স্টার প্লাসের জনপ্রিয় কসৌটি জিন্দেগী কি সিরিয়াল থেকে বের হয়ে যাওয়ার পর যারা ভেবেছিলেন কেরিয়ার শেষ তাদের মুখে ছাই দিয়ে নতুন আরেকটি সিরিয়ালে অভিনয় শুরু করছেন প্রেরণা ওরফে শ্বেতা তেওয়ারী। এখন থেকে একই চ্যানেলে নাগিন সিরিয়ালে রাণী সুরমায়ার ভূমিকায় দেখা যাবে ছোট পর্দার এই তারকাকে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 02:30 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

মার্চ ১১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ভারতের স্টার প্লাসের জনপ্রিয় কসৌটি জিন্দেগী কি সিরিয়াল থেকে বের হয়ে যাওয়ার পর যারা ভেবেছিলেন কেরিয়ার শেষ তাদের মুখে ছাই দিয়ে নতুন আরেকটি সিরিয়ালে অভিনয় শুরু করছেন প্রেরণা ওরফে শ্বেতা তেওয়ারী। এখন থেকে একই চ্যানেলে নাগিন সিরিয়ালে রাণী সুরমায়ার ভূমিকায় দেখা যাবে ছোট পর্দার এই তারকাকে। খবর ভারতীয় ওয়েবসাইটের। নাগিন এ শ্বেতার অন্তর্ভূক্তি সম্পর্কে অরুণা ইরানী জানিয়েছেন, কসৌটিতে শ্বেতার কাজ দেখেই তিনি তাকে নিয়েছেন। তার মতে রাণী সুরমায়ার চরিত্রের জন্য শ্বেতা পারফেক্ট। তবে জানা গেছে, নতুন সিরিয়ালে শ্বেতার শুরুটা খুব সুখকর হয়নি। কারণ প্রথমদিনের শুটিং এ সেটে সত্যিকারের সাপ দেখে তিনি এত ভয় পেয়েছিলেন যে শান্ত হতে দুই ঘন্টা সময় লেগেছিল। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএন/এমআইআর/১৯৩৯ ঘ