মার্চ ১১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- হলিউড অভিনেতা ম্যাট ডেমন সন্তানের বাবা হতে যাচ্ছেন। তার স্ত্রী ও অভিনেত্রী লুসিয়ানা অন্তঃসত্ত্বা। ডেমনের মুখপাত্র জেনিফার এলিনের মাধ্যমে জানা যায়, সন্তান আগমনের সংবাদ শুনে তারা দুজনেই খুব আনন্দিত।
রবিবার ৩৭ বছর বয়স্ক ম্যাট ডেমন এবং ৩২ বছর বয়স্ক লুসিয়ানা লন্ডনে অনুষ্ঠিত এম্পায়ার ফিল্ম অ্যাওয়ার্ডস এ উপস্থিত হন। সেখানেই তারা এই আনন্দ সংবাদ নিশ্চিত করেন।
ম্যাট ডেমন এবং লুসিয়ানার পরিবারে এটি তৃতীয় সন্তান। এর আগে ২০০৬ সালের জুন মাসে তাদের প্রথম মেয়ে ইসাবেলার জন্ম হয়। এছাড়া লুসিয়ানার আগের ঘরে এলেক্সিয়া নামে নয় বছরের একটি মেয়ে আছে।
ম্যাট ডেমন বর্তমানে গ্রিন জোন ইন মরক্কো ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
বিডিনিউজটোয়েন্টিফোডটকম/টিএটি/এমআইআর/১৯৩৬ ঘ
bdnews24