মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- উপস্থাপনা ও চলচ্চিত্র দিয়ে বেশি পরিচিতি পেলেও দেবাশীষ বিশ্বাস বেশ কয়েকটি নাটকও নির্মাণ করেছেন। সেগুলো ছিল নিজের লেখা নাটক। তবে এবার অন্যের লেখা চিত্রনাট্যে প্রথমবারের মত নাটক নির্মাণ করতে যাচ্ছেন দেবাশীষ। আর নাট্যকারটি হলেন অভিনেত্রী তাজিন আহমেদ।
এই প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস বলেন, "আসলে এখনও নাটকটির কোন কিছুই চূড়ান্ত হয়নি। শুধু মৌখিকভাবে তাজিনের সঙ্গে কথা হয়েছে। আমি জানি সে ভালো নাটক লেখে। সেই হিসেবেই তাকে নাটক লেখার জন্য প্রস্তাব দেয়া হয়েছে। চিত্রনাট্য হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নেব কবে থেকে নাটকের কাজ শুরু করব।"
চিত্রনাট্য সম্পর্কে জানতে চাইলে তাজিন আহমেদ বলেন, "এখন পর্যন্ত ১৫টি দৃশ্য রচনা করেছি। এক খন্ডের এই নাটকটির চিত্রনাট্যের কাজ আর কয়েকদিন পরেই শেষ করে ফেলব। নাটকটি প্রেমের হলেও প্রকাশভঙ্গিটা ভিন্ন হবে।"
দেবাশীষ বিশ্বাসের তৈরি অন্যান্য উল্লেখযোগ্য নাটকগুলো হল
bdnews24