২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি বালকের জীবন কাহিনী নিয়ে দীপা মেহতার ছবি

হলিউডের ভারতীয় পরিচালক দীপা মেহতা ইকবাল মিসা নামে ১২ বছর বয়স্ক এক পাকিস্তানি বালকের বাস্তব অভিজ্ঞতা নিয়ে 'কার্পেট বয়' নামে একটি ছবি তৈরী করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 01:45 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

মার্চ ৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- হলিউডের ভারতীয় পরিচালক দীপা মেহতা ইকবাল মিসা নামে ১২ বছর বয়স্ক এক পাকিস্তানি বালকের বাস্তব অভিজ্ঞতা নিয়ে 'কার্পেট বয়' নামে একটি ছবি তৈরী করছেন। দীপা মেহতা তার বর্তমান ছবি 'হেভেন অন আর্থ' এর কাজ শেষ হওয়ার পরই 'কার্পেট বয়' ছবির কাজ শুরু করবেন। ইকবালের সংগ্রামী জীবন কাহিনী নিয়ে তৈরী এই ছবির চিত্রনাট্য লিখবেন ফারুখ ধন্ধি। দীপা মেহতা ছবির বাজেট সংগ্রহের কাজে বর্তমানে বার্লিনে আছেন। বাস্তব কাহিনী নিয়ে এটাই দীপা মেহতার প্রথম ছবি। সারা বিশ্বে অনেক শিশু শ্রমিক আছ্।ে যারা কেউ ইচ্ছাকৃত অথবা কেউ অন্যের দ্বারা বাধ্য হয়ে নানা কাজে নিযুক্ত হয়। ইকবাল মিসা কার্পেট ফ্যাক্টরিতে কাজ কর্।ে সারাদিন বিভিন্ন ধরনের ভারী কাজ করতে হয় তাকে। সে এসব থেকে বের হয়ে সুস্থ ও স্বাভাবিকভাবে বাঁচতে চায়। তার এই অদম্য ইচ্ছাকে বিশ্ববাসীর কাছে ফুটিয়ে তুলতে দীপা মেহতার এই সাহসী পদক্ষেপ। ছবিতে ইরফান খান এবং শাবানা আজমী অভিনয় করবেন। 'কার্পেট বয়' ছবির চিত্রনাট্য লেখক ফারুখ ধন্ধির সাথে যোগাযোগ করা হলে তিনি খবরের সত্যতা স্বীকার করেন। তার মতে, তিনি ছবির গল্প খুব পছন্দ করেছেন এবং তিনি খুব শীঘ্রই ছবির কাজ শুরু করবেন। ফারুখ বলেন, ছবিতে অভিনয়ের জন্য যখন ইরফান এবং শাবানা আজমীকে প্রস্তাব দেয়া হয় তখন প্রথমে তারা সিদ্ধান্তহীনতায় ছিলেন কিন্তু ছবির কাহিনী পুরোপুরি শোনার পরে তারা অভিনয়ের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএটি/এমআইআর/১৯৩৯ ঘ