মার্চ ৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বলিউডের সুপাস্টার অভিনেতা শাহরুখ খান এবং নামকরা পরিচালক প্রিয়দর্শন এবার একসাথে ্একটি রোমান্টিক কমেডি ছবিতে কাজ করতে যাচ্ছেন। ছবিটি প্রযোজনা করবে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান 'রেড চিলি' এবং পরিচালনা করবেন প্রিয়দর্শন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
ছবিতে শাহরুখ খান নিজে অভিনয় করবেন। কিন্তু নায়িকা চরিত্রে এখনও কোন অভিনেত্রী ঠিক হয়নি। তবে প্রাথমিকভাবে রাণী মুখার্জি এবং বিদ্যা বালানের কথা ভাবা হচ্ছে। ধারণা করা হচ্ছে দুজনের মধ্যে যেকোন একজনই এই ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করবেন।
এর আগে শাহরুখ খান এবং রাণীর জুটি বেশ কিছু হিট ছবি বলিউড দর্শকদের উপহার দিয়েছে। আবার বিদ্যা বালানও গত বছর প্রিয়দর্শনের ছবি 'ভুল ভুলাইয়া' তে অভিনয় করে দর্শক নন্দিত হয়েছেন্ । তাই এখন দেখার বিষয় এই দুজন জনপ্রিয় নায়িকার মধ্যে কে ছবির জন্য শেষপর্যন্ত নির্বাচিত হন।
ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ইরফান খান। এখন শাহরুখ খান ব্যস্ত ছবির নায়িকা ঠিক করতে। তবে তিনি ছবিতে দু নায়িকারই অভিনয়ের ব্যপারটা নাকচ করে দেন।
ছবির কাজ আগামী এপ্রিল মাসে শুরু হবে এবং অগাস্ট মাসে শেষ হবে। পরিচালক প্রিয়দর্শন বলেন, আমি শাহরুখ খানের সাথে কাজ করতে পেরে আনন্দিত এবং ছবির সাফল্যের ব্যাপারে আশাবাদী। স
bdnews24