২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ বছর পূর্তিতে শুভ্রদেব

গায়ক শুভ্রদেবের সঙ্গীত জীবনের ২৫ বছর পূর্তিতে আসন্ন পহেলা বৈশাখে প্রকাশিত হতে যাচ্ছে তার পঁচিশতম একক অ্যালবাম। শিরোনাম ঠিক না হওয়া এই অ্যালবামটি প্রযোজনা করছে এটিএন মিউজিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2008, 01:02 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- গায়ক শুভ্রদেবের সঙ্গীত জীবনের ২৫ বছর পূর্তিতে আসন্ন পহেলা বৈশাখে প্রকাশিত হতে যাচ্ছে তার পঁচিশতম একক অ্যালবাম। শিরোনাম ঠিক না হওয়া এই অ্যালবামটি প্রযোজনা করছে এটিএন মিউজিক। আরমান খান, তাপস ও শুভ্রদেবের সুর ও সঙ্গীতে অ্যালবামটিতে গান লিখেছেন - কবির বকুল, উৎপল দাস, ও শহীদুল আজম। ২৫তম অ্যালবাম নিয়ে শুভ্রদেব বলেন, "২৫ বছরে ২৫তম অ্যালবামের বিষয়টি আমি নিজেই খেয়াল করিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদক এই বিষয় নিয়ে কথা বলার সময় 'পঁচিশ' ব্যাপারটি ধরিয়ে দিলে আমি নিজেই অবাক হয়ে যাই। হিসেব করে দেখি এই প্রতিবেদকের কথাই ঠিক। অ্যালবামটিতে মৌলিক গান থাকবে ১২টি। ইতিমধ্যেই ২৫/২৬টির মত গান তৈরি করেছি। সেখান থেকে নির্বাচন করে ১২টি গান নিয়ে অ্যালবামটি প্রকাশ করব।" শুভ্রদেবের প্রথম একক অ্যালবাম 'হ্যামিলনের বাঁশিওয়ালা' প্রকাশিত হয়েছিল ১৯৮৪ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএ/ওএস/এমআইআর/১৮৫১ঘ.