মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বলিউডের জনপ্রিয় জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই এলজি'র ব্রান্ড হওয়ার প্রস্তাব প্রত্যাখান করেছেন। চোখ ছানাবড়া করে দেওয়ার মতো প্রস্তাব দিলেও রাজী হননি এই বলিউড দম্পতি। তাদের সব পণ্যের জন্যেই এই তারকাদের চুক্তিবদ্ধ করার কথা ভেবেছিল এলজি। খবর জিনিউজডটকমের।
কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে, আরেকটি সেল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ তারা। তাদের সঙ্গে সামান্যতম অবিশ্বস্ততার কাজ করতে চান না এই জুটি।
বচ্চন পরিবারের সঙ্গে ঘনিষ্ট একজন জানান, "এলজি অভিষেক ও ঐশ্বরিয়াকে খুব করে চাচ্ছিল তাদের সব পণ্যের বিজ্ঞাপণের কাজে ব্যবহার করতে। এ জন্য তারা বলিউড জুটিকে যে প্রস্তাব দিয়েছিল সেটাও ছিল দারুন লোভনীয়।"
"এলজি'র পণ্যের মধ্যে আছে সেল-ফোনও। ওদিকে অভিষেক ইতোমধ্যে মটোরোলার সেল ফোনের বিজ্ঞাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ফলে যতো লোভনীয়ই হোক এলজি'র প্রস্তাবে তিনি সাড়া দিতে পারেননি। এতে এলজি অবশ্য নাখোশ হয়নি মোটেই। বরং কোম্পানির পক্ষ থেকে তিনি একটি চিঠি পেয়েছেন যেখানে বলা হয়েছে যে, ভবিষ্যতে যে কোন সময় এই জুটির সঙ্গে তারা কাজ পারলে খুশি হবেন।"
এই মুহূর্তে অ্যাশঅভির কোন বিজ্ঞাপন না থাকলেও অচিরেই মনি রত
bdnews24