২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাটিন তারকার সঙ্গে হৃত্বিক রোশান

দুনিয়া ঘুরে অবশেষে ছেলের জন্য লাগসই নায়িকা খুঁজে পেয়েছেন রাকেশ রোশান। এবার 'কাইটস' ছবিতে হৃত্বিকের সঙ্গে দেখা যাবে এই ল্যাটিন তারকা বারবারা মোরিকে। খবর জিনিউজডটকমের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2008, 12:50 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- দুনিয়া ঘুরে অবশেষে ছেলের জন্য লাগসই নায়িকা খুঁজে পেয়েছেন রাকেশ রোশান। এবার 'কাইটস' ছবিতে হৃত্বিকের সঙ্গে দেখা যাবে এই ল্যাটিন তারকা বারবারা মোরিকে। খবর জিনিউজডটকমের। গত বেশ কয়েক সপ্তাহ ধরেই কাইটস ছবিতে নায়ক হৃত্বিক রোশানের বিপরীতে যুৎসই নায়িকার সন্ধান করছিলেন রাকেশ রোশান। গত সপ্তাহে তিনি ল্যাটিন অভিনেত্রী বারবারা মোরিকে ছবির জন্য চুক্তিবদ্ধ করেছেন। ছবির পরিচালক অনুরাগ বসু এ প্রসঙ্গে জানান, "এই মেয়ের ভূমিকা খুব সাহসী হবে। আসলে আমরা ছবির জন্য আন্তর্জাতিক মানের কাউকে খুঁজছিলাম। কারণ এ ছবির কেন্দ্রীয় নারী চরিত্রের ব্যাক্তিত্ব ফুটিয়ে তুলতে এটা দরকারি ছিল।" রাকেশ প্রথমে তার বন্ধু অনিল কাপুরের মেয়ে সোনম কাপুরের কথা ভেবেছিলেন। কিন্তু তার চরিত্রটি বিশেষ আবেদনময় হবে এটা জানার পর সে তার আপত্তির কথা জানায়। এ ছবিতে আরও অভিনয় করবেন কঙ্গনা রানাউত। ছবির সঙ্গীত করবেন রাজেশ রোশান। বাকী পাত্রপাত্রীর চূড়ান্ত করা হবে মুম্বাই ও লস এঞ্জেলসে। কাইটস ছবির চিত্রায়নের কাজ হবে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো, লাস ভেগাস ও লস এঞ্জেলসে। জুলাই নাগাদ ছবির কাজ শুরু হবে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১৮৩৩ঘ.