২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠান 'স্বপ্নের পতাকা'

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে এটিএন বাংলায় শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান 'স্বপ্নের পতাকা'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2008, 05:01 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে এটিএন বাংলায় শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান 'স্বপ্নের পতাকা'। ১৯৭১ সালে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তার কোন পূর্ব পরিকল্পনা ছিল না। তাৎক্ষণিকভাবেই তিনি এই বতৃতা দেন। জাগিয়ে তোলেন সমগ্র জাতিকে। ১৯৭১ সালের ৭ মার্চে এই ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষ স্বাক্ষী ছিলেন যারা, তারাই এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছেন। বলেছেন সেই সময়ের কথা। সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ফয়সাল মাহমুদ। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন রাজনীতিবিদ তোফায়েল আহমেদ, নির্মলেন্দু গুণ, আয়শা খানম ও নূরুল ইসলাম নাহিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওএস/এমআইআর/ ১০৪৪ঘ.