২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সারে আক্রান্ত প্যাট্রিক সোয়েজ

'ডার্টি ড্যান্সিং' ও ' গোস্ট' এর অভিনেতা ও নৃত্যশিল্পী প্যাট্রিক সোয়েজ এর অগ্নাশয়ের ক্যান্সার ধরা পরেছে। তবে এর চিকিৎসায় তিনি ভালোই সাড়া দিচ্ছেন বলে বুধবার তার মুখপাত্র জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 12:03 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

লস এঞ্জেলস, মার্চ ৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- 'ডার্টি ড্যান্সিং' ও ' গোস্ট' এর অভিনেতা ও নৃত্যশিল্পী প্যাট্রিক সোয়েজ এর অগ্নাশয়ের ক্যান্সার ধরা পরেছে। তবে এর চিকিৎসায় তিনি ভালোই সাড়া দিচ্ছেন বলে বুধবার তার মুখপাত্র জানিয়েছেন। মুখপাত্র অ্যানেট উলফ জানান যে, চিকিৎসার মধ্যেই তিনি কাজ করে চলেছেন। ফলে ৫৫ বছর বয়সী এই তারকার অবস্থা শোচনীয়, আর মাত্র কয়েক সপ্তাহ বাঁচবেন তিনি-- ইত্যাদি যেসব খবর প্রচারিত হয়েছে সেগুলি ভিত্তিহীন বলে দাবি করেন উলফ। চিকিৎসক ডক্টর জর্জ ফিশারের লেখা বিবৃতি দেখান তিনি যেখানে উল্লেখ করা হয়েছে : "প্যাট্রিকের রোগের পরিধি খুব বেশি নয় এবং চিকিৎসায় তিনি খুব ভালো সাড়া দিচ্ছেন।" ফিশার বিবৃতিতে বলেন, "তার রোগের গতি প্রকৃতি এবং তার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে পত্রিকায় যেসব প্রতিবেদন ছাপা হয়েছে সেগুলি পুরোপুরি মিথ্যা। আমরা তার ব্যাপারে অনেক আশাবাদী।" অনেক ছবি, টিভি ও মঞ্চ নাটকে অভিনয় করলেও সোয়েজ সবচেয়ে বেশি পরিচিত 'ডার্টি ড্যান্সিং' ছবিতে নৃত্য প্রশিক্ষকের ভূমিকায় অভিনয়ের জন্য। ছবিতে অভিনয়ের জন্য তিনি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ১৯৯০ সালে রোমান্টিক ছবি 'গোস্ট' এ তিনি ডেমি মূরের সঙ্গে অভিনয় করেন। বিপুল পরিমানে ব্যবসা সফল ছবিটি সেরা ছবির ক্যাটাগরিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড লাভ করে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭৩৭ ঘ