২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নাকে নিয়ে অডিও অ্যালবাম

প্রয়াত চিত্র নায়ক মান্নাকে নিয়ে প্রকাশিত হয়েছে অডিও অ্যালবাম 'বুকের জমিনে মান্না'। আলী আফতাব লনীর সঙ্গীত পরিচালনায় অ্যালবামটিতে গান করেছেন পলাশ খান, দিদার, রুবেল, লিপি, অলি, সোহেল ও লিজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 03:01 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- প্রয়াত চিত্র নায়ক মান্নাকে নিয়ে প্রকাশিত হয়েছে অডিও অ্যালবাম 'বুকের জমিনে মান্না'। আলী আফতাব লনীর সঙ্গীত পরিচালনায় অ্যালবামটিতে গান করেছেন পলাশ খান, দিদার, রুবেল, লিপি, অলি, সোহেল ও লিজা। নতুন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন মিউজিকের ব্যানারে প্রকাশিত এই অ্যালবামে গান রয়েছে ১০টি। গানগুলি লিখেছেন এম আলী আহসান। উল্লেখযোগ্য গানগুলি হচ্ছে - মান্না ভাই, মাত্র আটচল্লিশ বছর বয়সে, আমি বেঁচে থাকলেও, মান্না কাছে নাই ইত্যাদি। অ্যালবাম প্রসঙ্গে আলী আফতাব লনী বলেন, "প্রয়াত চিত্র নায়ক মান্নার দেশ জুড়ে লক্ষ লক্ষ ভক্ত আছে। তাদের জন্যই এই অ্যালবাম। মান্নার স্মৃতিকে সম্মান জানাতেই আমাদের এই প্রয়াস।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএ/ওএস/এমআইআর/২০৫০ঘ.