মার্চ ৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- হলিউড অভিনেতা স্পাইডারম্যান তারকা টোবে ম্যাগুইর নিরামিষাশী। কিন্তু ছবিতে অভিনয়ের জন্য ওজন বাড়ানের প্রয়োজন হলে তিনি সব্জি বাদ দিয়ে নিয়মিত মাংসও খেতেন। তবে হালে তিনি এই অবস্থান থেকেও সরে এসেছেন। মাংস তো বর্জন করেছেনই, এমনকী চামড়াজাত কোন কিছুই রাখছেন না তিনি ঘরে। খবর জিনিউজডটকমের।
ইদানীং টোবে তার লস এঞ্জেলসের বাড়িতে ঢোকার আগে অতিথিদেরও অনুরোধ করছেন তারা যেন যাবতীয় চামড়ার পণ্য বাইরে রেখে ঘরে প্রবেশ করেন।
তার ঘরে আমন্ত্রিত এক অতিথির বক্তব্য অনুযায়ী, টোবের ঘরে ঢোকার পূর্বে মহিলা পুরুষ সকলে তাদের ব্যবহৃত যাবতীয় চামড়ার পণ্য ঘরের বাইরে রেখে তারপর প্রবেশ করেন। টোবে কোন রকম চামড়ার ঘ্রাণ সহ্য করতে পারেন না। চামড়ার গন্ধ তাকে অসুস্থ করে ফেলে। স
bdnews24