২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল ছাড়লেন নাওমি ক্যাম্পবেল

ব্রিটিশ সুপারমডেল নাওমি ক্যাম্পবেল শুক্রবার ব্রাজিলের হাসপাতাল থেকে ছাড়া পেলেন। শল্য চিকিৎসার জন্য এ হাসপাতালে ভর্তি হওয়ার ৫ দিন পর তিনি হাসপাতাল ত্যাগ করলেন। হাসপাতাল সূত্র জানিয়েছে এ খবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2008, 11:17 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

সাও পাওলো, মার্চ ১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- ব্রিটিশ সুপারমডেল নাওমি ক্যাম্পবেল শুক্রবার ব্রাজিলের হাসপাতাল থেকে ছাড়া পেলেন। শল্য চিকিৎসার জন্য এ হাসপাতালে ভর্তি হওয়ার ৫ দিন পর তিনি হাসপাতাল ত্যাগ করলেন। হাসপাতাল সূত্র জানিয়েছে এ খবর। সিরিও লিবানিজ হাসপাতাল এক বিবৃতিতে জানায়, "শল্য চিকিৎসার পর এখন সম্পূর্ন নিরাময় হয়েছেন রোগী।" ব্রাজিলিয় শল্য চিকিৎসক ডক্টর হোসে অ্যারিস্তোদেমো পিনোত্তির বক্তব্য উদ্ধৃত করে গোলবো জানায় যে, চিকিৎসক তাকে হাসপাতাল ত্যাগের অনুমতি দিয়েছেন তবে কাজে যোগ দেওয়ার আগে তাকে ব্রাজিলে কিছু দিন বিশ্রাম নিতে বলেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৩৭ বছর বয়স্ক ক্যাম্পবেল রবিবার হাসপাতালে ভর্তি হন। তবে লস এঞ্জেলসে নাওমির মুখপাত্র আগে বলেছিলেন যে তিনি সোমবার হাসপাতালে ভর্তি হয়েছেন। মুখপাত্র বলেন, একটি সিস্ট অপসারণের জন্য তিনি হাসপাতালে ভর্তি হন। তবে ব্রাজিলের ফোলহা ডি সান পাওলো পত্রিকায় পিনোত্তি বলেছেন যে, সুপারমডেলের শরীরে কোন সিস্ট ছিল না। তবে কোন চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ভর্তি হন সে ব্যাপারে শল্যবিদ কিছু জানাননি। তিনি বলেন, "যখন কোন রোগী তথ্য গোপন রাখার অনুরোধ করেন, হোক তিনি নাওমি কিংবা স্রেফ মারিয়া নামের কেউ, আমি তাদের ইচ্ছাকে সম্মান জানাই।" ক্যাম্পবেল প্রায়ই ব্রাজিল ভ্রমণে যান। সেখানের কার্নিভালগুলোতে তাকে দেখা যায়। এ ছাড়া ব্রাজিলিয়ান সেলিব্রিটিদের সঙ্গে বিভিন্ন পার্টিতেও আলোকচিত্রবন্দী হন তিনি হরহামেশাই। গত সপ্তাহে এক ব্রিটিশ ট্যাবলয়েড জানায় যে, ৪৯ বছর বয়স্ক এক ব্রাজিলিয় ধনকুবের মার্কুস এলিয়াসের সঙ্গে ক্যাম্পবেলের সম্পর্ক হয়েছে। ফেব্র"য়ারিতে সাও পাওলোর এক ফ্যাশন পার্টিতে তাদের মধ্যে সাক্ষাৎ হয়। সুপারমডেল হাসপাতালে থাকা অবস্থায় প্রায় প্রতিদিনই এলিয়াসকে তার শয্যাপাশে দেখা গেছে বলে খবর হয়েছে ব্রাজিলিয় পত্রপত্রিকায়। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭১৪ ঘ