মার্চ ১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- হিন্দু রীতি মোতাবেক সঞ্জয় ও মান্যতার বিয়ে সিদ্ধ নয় বলে মত প্রকাশ করেছেন ভারতের আইনজীবীরা। মুসলমান মান্যতা হিন্দু ধর্মে দীক্ষিত হননি বলে তাদের ১১ ফেব্র"য়ারির বিয়েও অবৈধ বলে উল্লেখ করেছেন তারা। খবর ভারতের এনডিটিভির।
মুম্বাইয়ের বিখ্যাত আইনজীবী রুনালীনি দেশমুখ বলেন, "হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ের সময় যদি জুটির উভয়ে হিন্দু হন তাহলেই বিয়ে সিদ্ধ হবে।"
দেশমুখ বলেন, "সঞ্জয় এবং মান্যতা যদিও দক্ষিন গোয়ার রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের কাছে তাদের বিয়ের ঘোষণা প্রত্যাহার আবেদনপত্র জমা দিয়েছেন তবুও হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী তাদের বিয়ে বৈধ হতো।"
কিন্তু বিবাহ আচার শুরুর আগে যদি মান্যতা হিন্দু ধর্মে দীক্ষিত না হন তাহলে যে কেউ তাদের বিয়েকে অবৈধ দাবি করে চ্যালেঞ্জ করতে পারে বলে জানান দেশমুখ।
স
bdnews24