মার্চ ১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- গায়িকা ও চলচ্চিত্র তারকা জেনিফার লোপেজ ও তার সালসা গায়ক স্বামী মার্ক অ্যান্থনি তাদের জমজ নবজাতকদের নাম রাখলেন ম্যাক্স ও এমি। পিপল সাময়ীকি'র ওয়েবসাইটকে এ খবর জানিয়েছেন লোপেজের ম্যানেজার।
৩৮ বছর বয়স্ক অভিনেত্রীর প্রথম সন্তানদ্বয় গত শুক্রবার লস এঞ্জেলসের লং আইল্যান্ডের এক হাসপাতালে জন্মগ্রহণ করে ১০ মিনিটের ব্যবধানে।
এমির ওজন ছিল ২ দশমিক ৬ কিলোগ্রাম। রাত ১২টা ১২ মিনিটে সে ভূমিষ্ঠ হয়। ১২টা ২৩ মিনিটে ২.৭ কিলোগ্রাম ওজন নিয়ে জন্মগ্রহণ করে ম্যাক্স। লোপেজের ম্যানেজার সাইমন ফিল্ডস পিপলডটকমকে জানান এ তথ্য।
অ্যান্থনির আগের দুটো সম্পর্কে সুবাদে একটি কন্যা ও দুটো পুত্র সন্তান রয়েছে। লোপেজের সঙ্গে এটি তার তৃতীয় বিয়ে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭১১ ঘ
bdnews24